৳
100.00 - 150.00
দেশের বাইরে আমাদের সবচেয়ে বেশী বিক্রিত ও জনপ্রিয় প্রডাক্ট।
উদ্দেশ্য ছিল " অয়ান টাইম প্লাস্টিক ব্যাগ" এর ব্যবহার কমানোর জন্য এমন রিইউজেবল বাজার / গ্রোসারি ব্যাগের প্রচলন বাড়ানো।
এবং " বাবর ব্যাগ " নাম টা এসেছে Babar Ali এর প্রতি সম্মান পূর্বক। বাবর ৬৪ জেলা হেটেছিল প্লাস্টিক দূষন কমানোর জন্য।
অনেক গুলো ভ্যারিয়েন্ট ই ২০২০ থেকে এখন পর্যন্ত করেছি।
সবেচেয়ে জনপ্রিয় ২ টা মডেল আবার নতুন প্রডাকশন করলাম আমরা।
বাবর লাইট - ১০০ টাকা।
বাবর টট -১৫০ টাকা।
২ টাই ফোল্ডেবল এবং সহজে বহনযোগ্য ও অয়াশেবল বার বার ইউজ করার মতন কুইক ড্রাই স্ট্রং ফেব্রিকে বানানো।
পাওয়া যাচ্ছে শপে বা সারা দেশে ডেলিভারি।
৳
2,500.00
Moduler Duffle Bag
এই মডিউলার ডাফল টা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বানানোর।
অবশেষে অনেক ট্রায়াল এরর শেষে প্রডাক্ট চলে এসেছে দোকানে।
এই টাইপ ডাফল কাম ব্যাকপ্যাক এর অনেক সুন্দর ভিডিও আপনারা হয়ত দেখেছেন নেটে -
*পুরোটা খুলে ফেলা যায়!
*কোট / ব্লেজার / শেরওয়ানী
আলাদা ভাজহীন ভাবে চেম্বারে রাখা যায়।
* আলাদা শু চেম্বার।
* অনেক গুলো পকেট ।
* লাগেজ পাস থ্রু।
* ব্যাকপ্যাক আকারে পিঠে বা কাধে আড়াআড়ি বেল্টে ক্যারি করা যায়। বা স্মার্টলি শুধু হাতে।
ছো , উপরের সবগুলো জিনিস কম্বাইন করেই আমরা এমন কিছুটা চেস্টা করে এই " মড্যুলার ডাফল " টা বানিয়েছি।
খালি অবস্থায় এর ওজন ১৩০০ গ্রাম।
২০.৫* ১২* ১১ ইঞ্চি - সাইজ ডায়মেনশন।
কালার - কালো।
ফেব্রিক অয়াটার রেপেল্যান্ট। হালকা বৃস্টি ঝরে যাবে। হেভী রেইনে পানি চুয়াতে পারে।
মূল্য - ২৫০০ টাকা।
৳
3,500.00
আমাদের একটা লম্বা সময়ের জন্য ট্রেকিং / হাইকিং এর র্যাকস্যাক বানানোর ইচ্ছা ছিলো।
যেটার জন্য একটা ছোট সাইজ পরীক্ষামূলক প্রথমে বানিয়েছিলাম "রেমা ৩০" , এবং খুব জনপ্রিয় হয়েছিল ছোট ট্রিপের জন্য ওই র্যাকস্যাকটি।
এবার সাহস করে ৫০ লিটার বানালাম।
নাম - " হালদা ৫০ "
দেখা যাক।
তবে বাজারে এক্সিস্টিং ৫০ লিটারে যা ব্যাকপ্যাক আছে তার তুলনায় খুব বেশী খারাপ হয়েছে বলবো না। হয়ত ২/১ টা ব্রান্ডের ব্যাকপ্যাক এগিয়ে থাকবে ট্রিপমেটের চেয়ে। কিন্ত বেসিক চাইনীজ জাংক ব্যাকপ্যাক থেকে আমাদের বানানো ব্যাকপ্যাক গুলো অনেক খানি এগিয়েই থাকবে। ডিউরেবল , স্ট্রেংথ , কমফোর্ট এসব বিবেচনায়।
*৫০ লিটার র্যাকস্যাক ( মানে মুড়ির বস্তার মত খোলে , চেইন ব্যাকপ্যাক না )
*ওজন ১৬০০ গ্রাম।
* সাইজ - ২৩*১২*৯ ইঞ্চি।
* অনায়াসে এসিটি, এবিসি, ইবিসি টাইপ ট্রেক করতে পারবেন একটা ব্যাকপ্যাক নিয়েই
* রেইন কভার সাথেই আছে। লাল।
* ফেব্রিক অয়াটার রেপেল্যান্ট। প্রুফ না। ব্যাকপ্যানেল বা ফোম বা সেলাই দিয়ে হেভী রেইন হলে পানি চুয়াতে পারে।
* দাম প্রতিটি ৩৫০০ টাকা।
৳
1,500.00
আমাদের বানানো " জীমব্যাগ "
বা হোল্ড অল ব্যাগ৷
আলাদা আলাদা কম্পার্টমেন্টে জুতা, জামা, টুকিটাকি পানির বোতল সব রাখা যায়।
শুধু জীমে যাওয়া না, ছোট টুরের জন্য ও পারফেক্ট এই ব্যাগটা।
খুব ই ডিউরেবল " ক্যাট " ফেব্রিকে বানানো। ৪ টা জীপ পকেট, একটা ম্যাশ পকেট।
লম্বায় ২০ ইঞ্চি, ডায়াতে ১২ ইঞ্চি।
প্রতিটি ১৫০০ টাকা।
৳
1,300.00
convertible tote ব্যাকপ্যাক ।
১ কাধে ব্যাকপ্যাক আকারে নেয়া যাবে , অয়েট ডিস্ট্রিবিউশন বরাবরের মত ই ভালো।
২ আবার চাইলে কাধের স্ট্রাপ ২ টা পেছনের পকেটে ঢুকিয়ে হাতে টট আকারে নেয়া যাবে।
৩ ব্যাগের ভিতর একটা চওড়া হলুদ ফিতা আছে ওইটা লাগিয়ে আড়াআড়ি বা এক কাধে স্লিং করেও ব্যবহার করা যাবে।
মূল চেম্বার একটা , সাথে ভিতরে প্যাডেড ল্যাপটপ চেম্বার আছে। পেছনে একটা পকেট সামনে একটা বড় জিপার সহ পকেট। ভেতরে ও একটা ছোট জীপ পকেট রয়েছে। ফাকা অবস্থায় ব্যাগের ওজন ৪৫০ গ্রাম।
ট্রিপমেটের সব প্রডাক্ট ই হেভী ডিউরেবল স্ট্রাপ , ফেব্রিক , ইনার ফেব্রিক , জিপার ইউজ করে। ইনশাআল্লাহ এটাও একটা চমত্কার প্রডাক্ট হবে।
ফেব্রিক অয়াটার রেপেল্যান্ট , হালকা বৃস্টি ঝরে যাবে , হেভি রেইন হলে সেলাই বা চেইন দিয়ে পানি চুয়াতে পারে।
৳
500.00
আমাদের কম্প্রেসন প্যাকলাইট অর্গানাইজার ২০২২ থেকেই দেশে ও দেশেই বাইরে খুব পপুলার একটা প্রডাক্ট।
বড় সাইজ টাই বেশী বিক্রি হয়। তবে অনেকে রেগুলার কুইক ড্রাই টাইপ জামা কাপড় রাখতে ছোট টাও প্রায় ই কোয়েরি করেন।
আবার আমরা ছোট সাইজ টা বানালাম।
ভিডিওতে একটা অর্গানাইজারে -
৬ পিস কুইক ড্রাই জার্সি।
৪ পিস ট্রাউজার+ প্যান্ট।
নেয়া হয়েছে। তবুও কিছু স্পেস থাকে!
৪ টা কালারে।
প্রতিটি ৫০০ টাকা।
(বড় সাইজ টা - ৬০০ টাকা প্রতিটি )
প্রতিটার ওজন মাত্র ১৫২ গ্রামের মতন।
ব্যাকপ্যাকে বা লাগেজে জামা কাপড় একই সাথে অর্গানাইজ ও কম্প্রেসড করে রাখতে এর কোন বেটার সলিউশন নাই।
পাওয়া যাচ্ছে দোকানে বা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি।
৳
350.00 - 700.00
আমাদের ৪ টা ডে প্যাকের মধ্যে কার কতটুকু জায়গা , ইউজার এন্ডে কমফোর্ট বা লুকস কেমন
এসব নিয়ে এই ভিডিও।
পদাতিক -৭০০
ম্যাশব্যাগ -৬০০
স্লিং ব্যাগ -৬০০
লুসাই -৩৫০
এই ৪ টা ছোট্ট ডে প্যাক নিয়ে যাদের কোয়েরি আছে তারা দেখতে পারেন।
শপে পাওয়া যাচ্ছে বা পাঠাও এ সমগ্র দেশে ডেলিভারি।
01671158759 Whatsapp
দোতলা , করিম টাওয়ার , পান্থপথ।
( বি আর বি হাসপাতালের উল্টাদিকে)
শনি - বৃহস্পতিবার
দুপুর ২ - রাত ৮
৳
1,450.00
ডাহুক ১৮
আমাদের নিজস্ব প্রডাকশনের সবচেয়ে বেশী বিক্রিত ব্যাগ ২০২২ থেকে।
ব্যাগটা পিঠে ব্যাকপ্যাক অবস্থায় ,
আড়াআড়ি বা সাইড / স্লিং আকারে ভাজ করা অবস্থায় ব্যবহার করা যায়।।
১৮ লিটার হলেও মূল চেম্বারটায় যথেস্ট জায়গা। ছবি তোলার সময় ১২ টা প্যান্ট ঢুকানো আছে এতে।
ছোট বড় মিলিয়ে মোট ৪ টা জীপ কম্পার্টমেন্ট।
ফেব্রিক অয়াটার রেপেল্যান্ট , হালকা বৃস্টি ঝরে যাবে।
৳
1,100.00
এত বছর কমপ্রেসন অর্গানাইজার বানিয়েছি।
এবার নতুন একটা আলট্রালাইট অয়াটার রেপেল্যান্ট "অর্গানাইজার সেট "
বানালাম।
৪ পিসের সেট।
একটা জুতার জন্য ,
জামা কাপড়ের জন্য ২ টা,
একসেসরিজ বা টুকিটাকির জন্য ছোট একটা মিলে এই ৪ টার সেট।
লাগেজে / ব্যাকপ্যাকে ট্রিপে যাওয়ার সময় আলাদা আলাদা গুছিয়ে রাখতে খুব ই কাজের।
৳
3,800.00
নতুন একটা সেভারেল ডে ব্যাকপ্যাক বানালাম আমরা ট্রিপমেট প্রডাকশন থেকে।
যারা বিশাল বিশাল ব্যাগ নিয়ে ৫/৭ দিনের ট্রিপে যান তাদের এই ব্যাগেই যথেস্ট হবে ট্রিপের জন্য। ৫০/৬০/৭০ লিটার ক্যারি করা লাগবেনা।
যা আছে এই ব্যাকপ্যাকে -
বিশাল মূল চেম্বার , নীচে স্লিপিং ব্যাগ বা ভেজা জামা রাখার আলাদা কম্পার্টমেন্ট, ২ পাশে ২ টা বড় সাইড চেম্বার । উপরে ছোট ২ টা পকেট , সামনে একটা লম্বা পকেট। অয়েস্ট বেল্টের সাথে ২ টা ফোন পকেট। ডিপ অয়াটার বোটল ক্যারি পকেট। অয়াকিং পোল ঝুলানোর স্ট্রাপ । নীচে এবং উপরে তাবু , ম্যাট ক্যারি করার স্ট্রাপ।।
নাম ' ক্রিসতং '
ব্রাউন - কালো , আর অলিভ -কালো কম্বিনেশনে পাওয়া যাচ্ছে। ভলিউম ৪০ লিটার।
আর যা ব্যাগের ডিটেইল তা ভিডিও দেখলে বুঝতে পারবেন আশা করি।
শপে পাওয়া যাবে বা অনলাইনে সমগ্র দেশে ডেলিভারি।
৳
4,000.00
যাদের অনেক দিনের ইউরোপা বা কয়েক দেশ একত্রে ব্যাকপ্যাকিং টাইপ টুরের প্লান আছে বা যারা আসলে লাগেজ নিয়ে টুরে ইউজড টু না তাদের জন্য এই নতুন ৫৫ লিটার ব্যাকপ্যাকটি বানালাম।
অনেক অনেক স্পেস ব্যাগের ভিতর , অনেক জামাকাপড় শীতের পোষাক আষাক সব কিছু এটে যাবে অনায়াসে। চাইলে এক ফোল্ড দিয়ে ব্লেজার ও নিতে পারবেন।
বাকিটা ভিডিও দেখলে আশা করি আইডিয়া পাবেন।
সাইজ - ৬৭* ৩৩* ১৮ সেন্টিমিটার।
প্রাইস -৪০০০ টাকা প্রতিটি।
পাওয়া যাচ্ছে শপে বা পাঠাও দিয়ে সমগ্র দেশে ডেলিভারি।
৳
150.00 - 350.00
ব্যাগে বা লাগেজে টুকিটাকি ছোট জিনিস রাখতে ছোট ছোট পাঊচ কাজে লাগে খুব।।
এমন আমাদের কয়েকটি পাউচ।
অয়াটার রেপেল্যান্ট ফেব্রিক -১৫০ টাকা
প্যাডেড পাউচ- ২০০ টাকা
ডাউন জ্যাকেট পাউচ -২৫০ টাকা
কম্প্রেশন পাউচ ৩৫০ টাকা
৳
500.00 - 600.00
পাসপোর্ট ব্যাগ / পাউচ
পাসপোর্ট , মোবাইল , ডলার , কয়েন , চাবি , ক্রেডিট কার্ড
এসব এক জায়গায় রাখতে এমন স্লিক ব্যাগ আমাদের নিজস্ব প্রডাকশন এ বানানো।
কোমরের মডেলটা -৫০০ টাকা।
স্লিং মডেল টা -৬০০ টাকা।
পাওয়া যাচ্ছে শপে বা কুরিয়ারে সমগ্র দেশ।
৳
1,000.00
নতুন বাবল গ্রিপি টাইপ ফেব্রিকে এলো
" আল্টিমেট ব্যাকপ্যাক কাভার "
/
ব্যাকপ্যাক ট্রান্সপোর্টার
আপনার ট্রেকিং/হাইকিং এর ৫০/৬০/৭০ লিটার দামী সুদর্শন ব্যাকপ্যাক কে -
প্লেনের চেক ইন লাগেজে ,
ট্রেনের অভারহেড কম্পার্টমেন্টে ,
বাসের নোংরা ডিকিতে বা
ট্রলারের খোলে /চান্দের গাড়ির ছাদে
ময়লা হয়া , কালি লাগা বা স্ট্রাপ বাকল নস্ট হয়ার থেকে বাচাতে পারে
আমাদের বানানো এই আল্টিমেট কাভার।।
শুধু ডাফল ব্যাগ হিসেবেও অনায়াসে ১৫/১৮ কেজি মালামাল ক্যারি করা সম্ভব এতে।
দাম ১০০০টাকা।
×
Bag
Backpack
Organizer
Accessories
Duffle Bag